Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার ভোটারদের প্রত্যাশা হোসেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:১৯ পিএম

ফতুল্লার ভোটারদের প্রত্যাশা হোসেন
Swapno

# ভোটাররা কাকে ভোট দিবে আগে থেকেই স্থির করে রেখেছে


নির্বাচিত করার মালিক একমাত্র আল্লাহ’’ নেতা নয় নেতৃত্বের পরিবর্তন চাই এই স্লোগান নিয়ে ফতুল্লাবাসির ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী দেলোয়ার হোসেন। সেই সাথে তিনি ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের কাছে আনারস মার্কায় ভোট চান। পাশা পাশি আবাল বৃদ্ধ সকল স্তরের মানুষের কাছে দোয়া চাইতে ভূল করেন নাই এই প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী হোসেনের বিশ্বাস ফতুল্লার মানুষ চেয়ারম্যান হিসেবে এবার তাকে বেছে নিবেন। একইসাথে তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।


খোঁজ নিয়ে জানা যায়, ৩০ বছর পর ফতুল্লা ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এখানে চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য স্বতন্ত্র প্রার্থী কাজী দেলোয়ার হোসেনসহ চারজন নেমেছে। তার মাঝে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মাঠে আছে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন। এছাড়াও ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখা মার্কা নিয়ে শাহ জাহান আলী এখনো মাঠে নামে নাই। তিনি প্রতীক বরাদ্দ পর্যন্ত সিমাবদ্ধ আছে।

 

আলী আজম নামের আরেক ব্যক্তি ঘোড়া প্রতীক নিয়ে থাকলেও তাকে ক্উে দেখে নাই। কিন্তু রাজনৈতিক মহলের মতে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে জয় পরাজয়ের লড়াই হবে নৌকার প্রার্থী স্বপন এবং স্বতন্ত্র র্প্রার্থী দেলোয়ার হোসেনের মধ্যে। তাদের দুজনের মাঝে হাড্ডা হাড্ডি লড়াই হলেও ইতিমধ্যে ভোটারদের পছন্দের তালিকায় আছেন আনারস মার্কার হোসেন। ফতুল্লার মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা করেন।  


এদিকে ফতুল্লার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তি জানান, আমরা এবার যোগ্যব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবো। যার সাথে এলাকার মানুষ দেখা করে মনের সুখ দুঃখের কথা বলতে পারবে তাকেই নির্বাচন করার জন্য স্থীর করে আছে স্থানীয়রা। এই দিক দিয়ে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন আমাদের পছন্দের তালিকায় আছেন। কেননা তাকে আমরা যখন ডাকি তখনি তিনি আমাদের মাঝে ছুটে আসে। তার সাথে ফতুল্লার যে কোন মানুষ যে কোন সময় মন খুলে সুখ দুঃখ শেয়ার করতে পারে। তাই এখানকার মানুষ এবার স্থীর করেছে চেয়ারম্যান হিসেবে দেলোয়ার হোসেনকে নির্বাচিত করবে। তার মার্কা আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে বলে জানান স্থানীয়রা।


ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার জাকির হোসেন জানান, আমরা বহুদিন পর নির্বাচন পেয়েছি। তাই এবার কাকে ভোট দিব তা আগে থেকে স্থির করে রেখেছি। এবার আমরা নতুন মানুষকে এই এলাকার চেয়ারম্যান হিসেবে চাই। যিনি সুখে দুখে সর্বদা মানুষের পাশে থেকে কাজ করবে তাকেই আমরা বেছে নিবো।


২ নম্বর ওয়ার্ডের চায়ের দোকানে আড্ডারত অবস্থায় আব্দুর রশিদ মোল্লা বলেন, আমি সর্বশেষ ১৯৯২ সনে ভোট দেয়ার পর ফতুল্লায় ইউপিতে আর ভোট দিতে পারি নাই। এবার শেষ বয়সে এসে মনে হয় ভোটটা দিতে পারবো। তাই স্থির করেছি যাকে ভোট দিলে আমাদের নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হবে না তাকেই ভোট দিব। তার পাশে আরেক ব্যক্তি বলেন, জন্ম নিবন্ধনের একটা স্বাক্ষরের জন্য বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ৪ দিন গিয়েও দেখা পাওয়া যায় না। ৪ দিনেও যার দেখা পাওয়া যায়না এমন ব্যক্তিকে আমরা প্রত্যাখান করবো। এবার নতুন প্রার্থী হিসেবে আনরাস মার্কার হোসেনকে চেয়ারম্যান বানাতে চাই। আর এ জন্য সকলে মিলে কাজ করছি। তবে ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারে কে বসবে তা আগমাী ২৬ ডিসেম্বর ভোটের মাধ্যমে ভোটাররা নির্ধারণ করবে। সেই পর্যন্ত অপেক্ষর প্রহর গুণতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন