কাজল চৌধুরী তারুণ্যের প্রতীক : নিপু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:২২ পিএম
ফতুল্লা লালপুরে বৃহত্তম দক্ষিণ বঙ্গবাসীর আয়োজনে ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কাজল চৌধুরীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ ঘাতকরা জাতির জনক কে হত্যা করে ভেবেছিল জাতির জনক কে হত্যা করে বাংলাদেশ কে পাকিস্তান বানানো যাবে। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে জাতির জনকের দুই কন্যা বেচেঁ থাকার কারনে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে এবং অর্থনীতিতে সাফল্য অর্জন করেছে।
১৭ই ডিসেম্বর বাদ আসর ফতুল্লা লালপুরে বৃহত্তম দক্ষিণ বঙ্গ বাসীর আয়োজনে ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কাজল চৌধুরীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমি মনেকরি কাজল চৌধুরীর মাঝে যোগ্য নেতৃত্বের গুণাবলী রয়েছে। সে তারুন্যের প্রতীক।
আমরা তাকে যখন ডাক দিয়েছি সে ছুটে এসেছে। আপনাদের প্রয়োজনে যখনই তাকে ডাকবেন সে ছুটে আসবে, সে সব সময় আমাদের সাথে যোগাযোগ রাখে। ফতুল্লা ৪নং ওয়ার্ডে তার মাধ্যমে জননেতা একেএম শামীম ওসমানের উন্নয়ন মূলক কাজ আমরা করতে পারব। কাজল চৌধুরী আপনাদেরই সন্তান তাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সন্তানকে বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট দিয়ে তাকে জয়মাল্য প্রদান করবেন।
সাবেক ব্যাংক কর্মকর্তা তৌহিদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানার ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক, লালপুর কালী মন্দিরের সভাপতি বাবু নীল রতন দাস, সাধারণ সম্পাদক অর্জুন দাস, বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, যমুনা অয়েল কোম্পানী সিবিএ কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন টুটুল, লালপুর বায়তুল আশরাফ জামে মসজিদ এর মোতয়াল্লী জলিল সরদার, হালিম সরদার, সেন্টু চৌধুরী, হাসান মাহমুদ পলাশ, নিলু, আনিস মাষ্টার, হোসেন মাষ্টার, মোসলেউদ্দিন মুসা,রাসেল চৌধুরী, মোঃ কাউসার, নিহাদ চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, বশির মাদবর ও কবির গাজী প্রমুখ।


