Logo
Logo
×

নগরের বাইরে

৪নং ওয়ার্ডে নুর উদ্দিন মিয়াকে বিজয়ী করে ঘরে ফেরার ঘোষণা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:২৬ পিএম

৪নং ওয়ার্ডে নুর উদ্দিন মিয়াকে বিজয়ী করে ঘরে ফেরার ঘোষণা

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ৪নং ওয়ার্ডে হাজী মো: নুর উদ্দিন মিয়াকে কাউন্সিলর হিসেবে বিজয়ী করে ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে হাজী মো: নুর উদ্দিন মিয়াকে কাউন্সিলর হিসেবে বিজয়ী করে ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া চেয়ারম্যান বাড়ীতে কাউন্সিলর পদপ্রার্থী নুর উদ্দিন মিয়ার প্রধান নির্বাচনী ক্যাম্প উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মিলাদ মাহফিল পূর্ব মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দার এ প্রত্যয় ব্যক্ত করেন।

 

তারা বলেন, আগামী ১৬ জানুয়ারী আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব ইনশাআল্লাহ। এ যুদ্ধ আমাদের ৪নং ওয়ার্ডের স্বাধিকারের যুদ্ধ। এখানকার প্রত্যেকেই এক এক জন নুরুদ্দিন। এ নির্বাচন আমাদের নির্বাচন, এ নির্বাচন ৪নং ওয়ার্ড বাসীর নির্বাচন। একটি সুন্দর ওয়ার্ড গঠন করার লক্ষে এবং সবাই মিলে মিশে বসবাস করার জন্য এ নির্বাচন। আমরা মাঠে নেমেছি, নির্বাচনের রেজাল্ট না নিয়ে আমরা ঘরে ফিরব না। আমরা প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে যাব এবং তাদের কাছ থেকে ভোট সংগ্রহ করব।

 

কাউন্সিলর প্রার্থী নুর উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, এ নির্বাচন আপনাদের নির্বাচন। তাই সবাই আমার পক্ষে কাজ করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে রেজাল্ট নিয়েই আমরা ঘরে ফিরব। বিজয়ের মালা আপনাদের গলাতেই ঊঠবে ইনশাআল্লাহ।

 

শিমরাইল টেকপাড়ার বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এবং নাসিক ৪নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো: কবির হোসেনের সঞ্চালনায় উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: নুর সালাম, হাজী নুরু মিয়া, নুরুজ্জামান জজ, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৩নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, পরিবহন মালিক নেতা আফাজ উদ্দিন, আটি হাউজিং কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল আউয়াল, বিশিষ্ট সমাজ সেবক শুক্কুর আলী, সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আলেক, আব্দুল কাইয়ুম, মোসলে উদ্দিন, আশাব উদ্দিন, সালাউদ্দিন, শাহজাহান, মো: বাসেক, টিপু সুলতান, জামাই হানিফ, মো: সেলিম মোল্লা, আলাউদ্দিন, মাসুদ রানা ও ওমর ফারুক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন