Logo
Logo
×

নগরের বাইরে

নিরাপত্তার জন্য আমাদের গুলি ছুঁড়তে বাধ্য করবেন না : ডিসি

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৫ পিএম

নিরাপত্তার জন্য আমাদের গুলি  ছুঁড়তে বাধ্য করবেন না : ডিসি
Swapno

আড়াইহাজারে শনিবার ইউপি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে সুস্থ্যভাবে বাড়ি যাওয়ার জন্য যাযা করার দরকার হয় তাই আমরা করবো।

 

বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার থাকবে। এ সময় তিনি বলেন, বৃহত্তর স্বার্থে ও যানমালের নিরাপত্তার জন্য আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না। ভোটারা কেন্দ্রে যাবেন। ভোটারা যাকে খুশি তাকে নির্বাচিত করবেন।

 

তিনি বলেন, ‘সর্বশেষ আমি একটা কথা দিতে চাই মন থেকে আল্লাহপাক হাজির নাজির নির্বাচন ফেয়ার হবে ইনশাআল্লাহ।’ এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার পিপিএম (বার) মোহাম্মদ জায়েদুল আলম পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আপনারা জনগণের ভোটের অধীকার কেউ হরণ করবেন না। ভোট চুরির মেম্বার কেউ হয়েন না। ভোট চুরির চেয়ারম্যান হিসেবে কেউ পরিচিতি লাভ করবেন না। এটাতে সম্মান নেই। আত্মসম্মান নেই। আছে শুধু লজ্জ্বা আর লজ্জ্বা। গোপনে আর ওপেনে এটা ভুলে যান। তিনি আরও বলেন, যদি কেউ ব্যালটে হাত দেন। তাহলে হয় হাত থাকবে; না হয় ব্যালট থাকবে। হাত ও ব্যালট একসাথে থাকবে না। একটা থাকবে। এ্যাকশন হবে কড়া এ্যাকশন। আমরা চাই আড়াইহাজারে সর্বকালের ইতিহাস সৃষ্টি করতে।’ একটি অপ্রীতিকর ঘটনাও এখানে ঘটবে না। আর যদি কেউ ঘটাতে চান। তাহলে তিনি নিজ দায়িত্বে ঘটাবেন। তিনি আরও বলেন, আমাদের অস্ত্র দিয়েছে এটি পাহাড়া দেওয়ার জন্য নয়। আবার এটাও ঠিক যে প্রয়োজনে এর ব্যবহারও করতে হবে। খারাপ লোকের জন্য গুলি করতে হবে। আর ভালো লোকের জন্য গুলি সামলে রাখতে হবে। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা অঞ্চল মাহফুজা আক্তার,নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান,আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ও আড়াইহাজার উপজেলা নির্বাচন কমিশনার সুলতানা এলিন। স্থানীয় মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজেলার ১০টি ইউনিয়নের ৪০৭ জন প্রার্থী। এর মধ্যে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩১৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের ৮০জন প্রার্থী। এ সময় স্থানীয় সাতগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) প্রতীকের মিয়া মুহাম্মদ সেলিম তার বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পাশপাশি (নৌকা) প্রতীকের প্রার্থী অদুদ মাহমুদও পাল্টা সিলেমের বিরুদ্ধে অভিযোগ করেন। এ সময় অনেক সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী প্রার্থীরা সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ২৬ ডিসেম্বর নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। প্রসঙ্গত. ১০টি ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ১০৮টি। ভোট কক্ষের সংখ্যা ৭০৮টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ২৫৮জন। এর মধ্যে পুরুষ ভোটার-১ লাখ ২৯ হাজার ১৫৭ ও নারী ভোটার-১ লাখ ২৩ হাজার ১০১জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন