Logo
Logo
×

নগরের বাইরে

পুলিশের ৭ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:২৬ পিএম

পুলিশের ৭ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
Swapno

নারায়ণগঞ্জ জেলার সাতজন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।

 

সংবর্ধিত পুলিশ সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত ডিআইজি মো. মকবুল হোসেন ভূঁইয়া, শহীদ সহকারী পুলিশ সুপার মানিক শিকদার, শহীদ পুলিশ পরিদর্শক আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত এসআই মো. শাহ আলম, অবসরপ্রাপ্ত এটিএসআই খন্দকার জুলহাস, অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. আনোয়ার হোসেন এবং জালাল আহম্মেদ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আলী।

 

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন