Logo
Logo
×

নগরের বাইরে

জ্বালানী তেল চোরাই চক্রের তিন সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩৮ পিএম

জ্বালানী তেল চোরাই চক্রের তিন সদস্য গ্রেফতার
Swapno

মুন্সিগঞ্জ জেলার সদর থানার চর মোক্তারপুর এলাকায় ৪৪টি ড্রামভর্তি ৫৮৫০ লিটার চোরাই ডিজেলসহ চোরাই চক্রের ৩ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

গত শুক্রবার (১৭ ডিসেম্বর) এক অভিযানে মো. ইলিয়াছ (৩০), মো. স্বপন (২৪) এবং মো. শাহা আলম(২৮) নামের ৩ তেল চোরকে আটক করা হয়।

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

 

তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই বিষয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন