Logo
Logo
×

নগরের বাইরে

জঙ্গি সংগঠন জেএমবি’র এক সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:৪০ পিএম

জঙ্গি সংগঠন জেএমবি’র এক সদস্য গ্রেফতার
Swapno

জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

ঢাকার ডেমরা থানার শহর পল্লী আবাসিক এলাকা হতে গত শনিবার (১৮ ডিসেম্বর) রাতে এক অভিযানে তাকে আটক করা হয়।

 

গ্রেফতাকৃত আসামী সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. শাহাব উদ্দিন (৬১)। সে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৩০, তারিখ-১২/০৫/২০১৮ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)’র ১০/১১/১২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য।

 

উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে বলে জানা যায়। তার  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন