তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪০ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ উচ্ছেদ অভিযান চলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান থেকে মাসে প্রায় কোটি টাকা চাঁদাবাজি হচ্ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে।
পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য মনিটরিং করার আশ্বাস দেন পুলিশ।
মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে।


