সিদ্ধিরগঞ্জে শিশুসন্তানসহ নিখোঁজ মা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪৫ পিএম
সিদ্ধিরগঞ্জে এক সপ্তাহ ধরে নিখোঁজ পাঁচ মাসের শিশুসহ এক মা। এ ঘটনায় শনিবার (১৮ ডিসেম্বর) রাতে শিশুর বাবা কাওসার গাজী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ মা শারমীন আক্তার (২১) ও তার মেয়ে আয়শা (৫ মাস)।কাওসার গাজী জানান, গত ১২ ডিসেম্বর দুপুরের দিকে হাসপাতালে টিকা দেওয়ার বলে মিজমিজি এলাকার পাগলা বাড়ি থেকে বের হন তারা। এরপর তারা আর বাসায় ফিরে আসেননি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।


