বন্দরের মদনপুরে চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৪:৩১ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে মদনপুরে চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক, কন্টাকটার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মদনপুর রোববার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন -কিশোরগঞ্জের মিঠামইয়ের নূরুল হক, রূপগঞ্জের চনপাড়ার মো. বুলেট ও বরগুনার মো. শান্ত। তদের মাঝে নুরুল হক ছিলেন বাসটির চালক, বুলেট ছিলেন হেলপার ও কন্টাকটার ছিলেন শান্ত।
পুলিম জানায়, রোববার রাত দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে যাত্রাবাড়ি টু গাউছিয়া সড়কে চলাচলরত মুক্তিযুদ্ধা পরিবহন নামের একটি পরিবহনে উঠেন ওই নারী। বাসের অন্যান্য যাত্রীরা কাচপুরে নেমে পড়ে। বাসটি মদনপুরে যাওয়ার আগেই বাসের গেট লাগিয়ে দেন হেলপার। এরপর চালক, কন্টাকটার ও হেলপার পালাক্রমে ওই নারীকে ধর্ষন করে। পরে বাসটি মদনপুরে থামিয়ে ওই নারীকে রেখে চলে যায়। তিনি ৯৯৯ ফোন করে ঘটনা জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে।
রাত তিনটার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত বাসটির চালক, হেলপার ও কন্টাকটারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটিকেও। সকালে তাদের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। তাদেরকে আদালত পাঠানো হয়েছে।


