বন্দরে ছাদ থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার (১৮ ডিসেম্বর) রাতে মোবাইলের ইন্টারনেট সংযোগ পেতে ছাদে ওঠার পর এই ঘটনা ঘটে।
নিহত গৃহবঁধুর নাম পারভীন আক্তার (৩৫)। সে বন্দরের ধামগড় ইউনিয়নের লাউসার এলাকার রুবেল হোসেনের স্ত্রী। এবং কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর এলাকার রুকু মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মোবাইলে ছবি আপলোড করার জন্য ইন্টারনেটের দ্রুতগতি পেতে বাড়ির ছাদে উঠেন পারভীন আক্তার। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ধামগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এমদাদুল হক বলেন, নিহত পারভীন আক্তারের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


