Logo
Logo
×

নগরের বাইরে

প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি, ডাকাত চক্রের নয় সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ পিএম

প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি, ডাকাত চক্রের নয় সদস্য গ্রেফতার
Swapno

ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। অভিনব কায়দায় নারী সহযোগীর সহায়তায় প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকের সর্বস্ব লুট, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে বিশাল অংকের টাকা ডাকাতির অভিযোগ রয়েছে তাদের ওপর।

 

গত রবিবার (১৯ ডিসেম্বর) মূল হোতাসহ ওই ডাকাত চক্রের ৯ সদস্যকে এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে  মো. নাদিম (২২), মোছা. ফাতেমা বেগম (২১) ফয়সাল (২৮), মো. রুবেল (২৮), মো. বোরহান (৩১), মো. আমীর হোসেন এবং মো. আরিফ (৩০) ফতুল্লা থানার সস্তাপুর এলাকার অধিবাসী।

 

অভিযানকালে নগদ অর্থ, কল রেকর্ড, ১২ টি ফেক -ফেসবুক আইডির স্ক্রিনশট, খেলনা পিস্তল এবং একটি মুখোশ র‌্যাব-১১ কর্তৃক উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের মুঠোফোনে বিকাশ লেনদেনের তথ্যসহ সক্রিয় একাধিক অ্যাপস এর সন্ধান মিলেছে।

 

র‌্যাব-১১’র মেজর মো. হাসান শাহরিয়ার জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, এই চক্রের সদস্যরা বেনামে ফেসবুকে ফেক আইডি খুলে কখনো সুমি আবার কখনো সাদিয়া ইত্যাদি নাম ধারণ করে, যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশ পরিহিত অশ্লিল ছবি ও ভিডিও প্রদান করে আবার কখনোবা কল গার্ল সার্ভিস প্রদান করবার ছলে নির্জন স্থানে নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রশন্ত্র ও খেলনা পিস্তল দেখিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে তাদের নিকট হতে নগদ অর্থসহ ব্যক্তিগত মোবাইল ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিত।

 

অধিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভুগীর নিকট আত্মিয়কে ফোন করে তারা মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবী করত এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা প্রত্যেকে এই ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন