৮নং ওয়ার্ডে ঘুড়ি প্রতিক নিয়ে প্রচার-প্রচারণায় এগিয়ে সবুজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৭:২২ পিএম
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী তরুন সমাজসেবক ও শিল্পপতি হাজী মো. নাজমুল হোসাইন সবুজ ঘুড়ি প্রতীক নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেছেন। প্রতিদিন সবুজ এর ঘুড়ি প্রতীকের প্রচারণায় জনতার ঢল নামছে।
তিনি এলাকার বিশিষ্ট মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুবসমাজ সহ ওয়ার্ডের অসংখ্য কর্মী ও সমর্থকবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই ওয়ার্ডে নয়জন মেম্বার প্রার্থীর মধ্যে প্রচার-প্রচারনায় সবুজ এগিয়ে রয়েছেন। তার পিতা মরহুম আব্দুস সালাম তিন তিনবার মেম্বার নির্বাচিত হয়েছেন এই ওয়ার্ডে। তাই যগ্য পিতার যগ্য সন্তান সবুজকে নির্বাচিত করার কথা জানিয়েছেন ভোটাররা।
গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশ্যে মেম্বার পদপ্রার্থী সবুজ বলেন, নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, ৮নং ওয়ার্ডের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। অর্থ, আধিপত্য, পেশীশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। বিগত দিনে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষৎতেও থাকব ।
তিনি আরো বলেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তা হলে আমি সর্ব প্রথম এই ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন করবো। এছাড়া পাঠনটুলী, গুপ্তা, আদর্শ কলোনি এলাকায় খাবার পানির সমস্যা দীর্ঘ দিনের। নির্বাচিত হই আর না হই এই এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা করে দিবো। অন্যদিকে এই ওয়ার্ডে দীর্ঘ দিনের অবহেলিত উচাবাড়ি, আদর্শ কলোনি, ঈদ গাঁ রোড়, শাহজালাল, শাহপরান রোড এলাকার বিভিন্ন সমস্যা সমাদানেরও চিন্তা রয়েছে। এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।


