Logo
Logo
×

নগরের বাইরে

স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০২:০১ পিএম

স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

সিদ্ধিরগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

Swapno

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে নিউজ ২১ বাংলা আইপি টিভির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী পূর্ব এলাকায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। নিউজ ২১ বাংলা আইপি টিভির ব্যবস্থাপনা পরিচালক টিপু দুলাল গাজীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান, পিপিএম-বার।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ও আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো: ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউজ ২১ বাংলা আইপি টিভির হেড অব নিউজ এড. মনির হোসেন, সিইও রনি মজুমদার, পরিচালক ইমাম হোসাইন ইমন, শরীফুল ইসলাম সানোয়ার ও বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার হোসেন ও দৃষ্টি প্রতিবন্ধী নবী উল্লাহ সহ প্রমূখ।


এসময় কাউন্সিলর ওমর ফারুক তার বক্তব্যে বলেন, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে সাধ্য অনুযায়ী আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থেকে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। সেজন আমি সকলের কাছে দোয়া কামনা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন