Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার ৮ ও ৯নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী স্বপনের প্রচারনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০২:০৮ পিএম

ফতুল্লার ৮ ও ৯নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী স্বপনের প্রচারনা

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের নৌকা প্রতীকে ৮ ও ৯নং ওয়ার্ডের সর্বত্র স্থানে উৎসব মুখর পরিবেশে নির্বাচনি প্রচারণা করা হয়েছে।

Swapno

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের নৌকা প্রতীকে ৮ ও ৯নং ওয়ার্ডের সর্বত্র স্থানে উৎসব মুখর পরিবেশে নির্বাচনি প্রচারণা করা হয়েছে।

 

সোমবার (২০ ডিসেম্বর) বিকালে ৮ ও নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রীর্থী  খন্দকার লুৎফর রহমান স্বপনের বন্ধু মহল ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আয়োজনে এ প্রচারণা করা হয়।

 

সেসময় প্রচারণায় অংশগ্রহণ করেন , চেয়ারম্যান পদপ্রীর্থী স্বপ্নের বন্ধুমহল আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্য উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন মাহবুবুল হক মাসুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মতি প্রধান,কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান স্বপন, শাহীন আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার বিউটি, থানা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মোস্তফা হামিদ বাপ্পী, থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফ, মহানগর তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের জীবন, বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেন,থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম. আ. জলিল, সাবেক দপ্তর সম্পাদক খায়রুল বাশার, থানা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল, ফতুল্লা থানা আওয়ামীগের কার্যকরী সদস্য মো.মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম লাভলু, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম, কৃষকলীগ নেতা মো. শাহীন, মো. সুমন, আসমা, নাজমা, সিমু, কুলসুম, মুক্তা, নাঈমা, রাফি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন