Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে হেরোইনসহ গ্রেফতার ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০৮:২৫ পিএম

বন্দরে হেরোইনসহ গ্রেফতার ৩
Swapno

বন্দর উপজেলায় হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৪৮নং এসএ সাহা রোড বন্দর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০. ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব।

 

গ্রেফতারকৃতরা হলো বন্দর সালেনগর এলাকার মৃত আবু মিয়ার ছেলে মো. মনির মিয়া (৪৬) ও তার স্ত্রী হাসিনা (৩৬) এবং স্বল্পেরচর এলাকার মো. আমজাদ হোসেন এর ছেলে মো. জনি (৩৫)।

 

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন