রূপগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০৮:৩২ পিএম
রূপগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোঃ রাব্বি (২০) নামে এক যুবকককে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। রাব্বির পিতা আজিজুর রহমান জানান, নোয়াপাড়া এলাকার সাব্বিরের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি কিশোর গ্যাং রয়েছে।
এলাকায় ইভটিজিং, সন্ত্রাসী, মাস্তানীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে এই চক্রটি। আজ দুপুরে দক্ষিণ রূপসী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কিশোর গ্যাং গ্রুপটি ইভটিজিং করছিল। এ সময় আমার ছেলে রাব্বি এর প্রতিবাদ করে। প্রতিবাদ করায় কিশোর গ্যাং সদস্য সাব্বির, দিপু, তালহা, শ্রাবণ, আরাফাত, পারভেজসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন তাকে উপুরযোপরি পিটিয়ে ও ধারালো অস্র দিয়ে কুপিয়ে জখম করে।
তার ডাক চিৎকারে স্থানীয় হৃদয়, মৃদুল এগিয়ে আসলে কিশোর গ্যাং সদস্য তাদেরকেও পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভরতি করা হয়েছে। এ ঘটনায় রাব্বির পিতা আজিজুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা রুজু করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে এলাকায় আরও বহু অভিযোগ পাওয়া গেছে। গত ৪ মাস আগে দক্ষিণ রূপসী এলাকার আনোয়ারের বাড়ির টিনের বেড়াতে অহেতুক শব্দ করতে থাকে উক্ত কিশোর গ্যাং সদস্যরা। আনোয়ারের ছেলে সজিব এর প্রতিবাদ করলে তারা সজিবকে মারধর করে তাদের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। গত ৬ মাস আগে নোয়াপাড়া এলাকার জালু মেম্বারের ছেলে হৃদয়ের সাথে ভলিবল খেলায় কথা কাটাকাটি হয় উক্ত কিশোর গ্যাং সদস্য সাফায়েতের সাথে। এক পরযায়ে সাফায়েত তার সদস্যদের খবর দিলে তারা এসে হৃদয়কে ধারালো অস্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা চলমান রয়েছে।
এছাড়া এ কিশোর গ্যাং সদস্যরা একের পর এক অত্যাচার, জুলুম চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। অনেকে প্রতিবাদ করতে না পেরে মুখবুঝে তাদের অত্যাচার, জুলুম সহ্য করছে। এ কিশোর গ্যাং সদস্যরা এলাকায় বরতমানে মূরতিমান আতঙ্ক।


