Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অপহরণের ২৭ দিন পর শফিকুলকে জখম অবস্থায় উদ্ধার

Icon

রুপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০৮:৩৪ পিএম

রূপগঞ্জে অপহরণের ২৭ দিন পর শফিকুলকে জখম অবস্থায় উদ্ধার
Swapno

রূপগঞ্জে শফিকুল ইসলাম নামের এক যুবককে অপহরণের ২৭ দিন পর জখম অবস্থায় কুড়িল বিশ্বরোড এলাকার নীলা মার্কেটের পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।  পুর্বশত্রুতার জের ধরে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে শফিকের বড় ভাই দ্বীন ইসলামের দাবী।

 

দ্বীন ইসলাম জানান ১৭ নভেম্বর ভুলতা এলাকা থেকে সন্ত্রাসীরা শফিকুলকে অপহরণ করে। অপহরণের পর ঢুলুরদিয়া মো. মোমিন মিয়া ছেলে সজিব (২২) সেলিমকে (২৮) আসামী করে ১৯ নভেম্বর রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অপহরণের পর সন্ধেহভাজন সজিব ও সেলিম শফিকের সন্ধান দিতে পারবে বলে শফিকের মাতা মনোয়ারা বেগমের কাছ থেকে ২০ হাজার নিয়ে নেয়।  

 

টাকা নেয়ার পর ১৩ ডিসেম্বার পুর্বাচলের ৩০০ ফুট নীলা মার্কেট এলাকায় শফিককে জখম অবস্থায় কে বা কারা ফেলে যায়। পরে ইসলামবাগ কালী এলাকার একলোক শফিকুলকে দেখতে পেয়ে চিনে ফেলে এবং তাদের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন শফিকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরোয়ারদী হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং চিকিৎসা দিয়ে ১৫ ডিসেম্বর বাড়িতে নিয়ে আসে। আসার খবর পেয়ে আসামী সজিব শফিকুলকে দেখে আসে এসময় সজিবকে দেখে শফিকুল চিৎকার দিয়ে দেখিয়ে দেয় সজিব তাকে এ অবস্থা করেছে।  সজিব বুঝতে পারে তাকে শফিক চিনে ফেলেছে। পরের দিন সজিব ও সেলিম আরো লোকজন নিয়ে বাড়িতে ঢুকে শফিককে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।

 

এসময় বাড়ির লোকজন ও আসপাশের লোকজন ছুটে আসলে সজিব, সেলিম ও অন্যরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা দ্বীন ইসলামের স্ত্রীর গলায় থাকা আধা ভরি ওজনের একটা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ব্যাপারে কোন মামলা করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলে জানান দ্বীন ইসলাম।  এ অভিযোগের তদন্তকারী অফিসার মিলন মোল্লা জানান, জখমের ঘটনা সত্য, আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। তারা যেখানে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন