Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ১০৭টি অবৈধ ভারতীয় মোবাইল উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জে ১০৭টি অবৈধ ভারতীয় মোবাইল উদ্ধার
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা হতে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় মোবাইল চোরাচালানের সাথে জড়িত ২ চোরাকারবারকে হাতে-নাতে গ্রেফতার করে র‌্যাব-১১। গতকাল (২২ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতাররা হলো : মো. হৃদয় (২৯) এবং মো. ইউনুস ফকির (৩৫)। অভিযানকালে তাদের হেফাজতে থাকা ভারতীয় রেডমি ব্র্যান্ডের ১০৭টি মোবাইল এবং অবৈধভাবে ভারতীয় মোবাইল পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

র‌্যাব-১১’র সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী মো. হৃদয় সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার মৃত মোক্তার হোসেন এর ছেলে এবং অপর আসামী মো. ইউনুস ফকির বরিশাল জেলার উজিরপুর থানার কাজিরা এলাকার কাশেম আলী ফকিরের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে চোরাই পথে অভিনব কায়দায় ভারতীয় মোবাইল পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

 

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন