Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে গাড়ি চাপায় অটোরিক্সা চালক নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৬:৫৭ পিএম

রূপগঞ্জে গাড়ি চাপায় অটোরিক্সা চালক নিহত
Swapno

রূপগঞ্জে রাস্তার নির্মাণের কাজে ব্যবহৃত কাটার রুলার গাড়ির চাপায় পিষ্ট হয়ে মাহবুবুর রহমান (৩২) নামে এক অক্টোরিক্সা চালক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের কাঞ্চন সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান উপজেলার ছুড়িয়াবো এলাকার ফজলুল হকের ছেলে।

 


নিহতের স্ত্রী রুমী আক্তার জানান, তার স্বামী একজন অটোরিক্সা চালক। বুধবার সকাল ১০ টার দিকে মাহবুবুর রহমান ডেমরা-কালীগঞ্জ সড়কের পাশে অটোরিক্সাটি রেখে প্রশাব করছিল। এসময় রাস্তার নির্মাণের কাজে ব্যবহৃত একটি কাটার রুলার গাড়ি মাহবুবুর রহমানকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে রাজধানীর এপ্যোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, রুলার কাটার গাড়িটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যবহারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন