Logo
Logo
×

নগরের বাইরে

নৌকার প্রার্থী স্বপনকে ইকবাল মাদবরের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:৫০ পিএম

নৌকার প্রার্থী স্বপনকে ইকবাল মাদবরের শুভেচ্ছা
Swapno

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুতফুর রহমান স্বপনকে ফুলের তৈরী নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মাদবর। ২২ ডিসেম্বর দুপুরে ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কায়েমপুর মাদবর বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী স্বপনের উঠান বৈঠকে তার হাতে নৌকা তুলে দিয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

 

শুভেচ্ছা বিনিময়ের পর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণের ব্যানারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুতফুর রহমান স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ-নিজাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান এম শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি ওয়ালি মাহমুদ, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মিছির আলী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন মাদবর বলেন,  ‘নৌকা প্রতিকে স্বপন চেয়ারম্যানকে ভোটের মাধ্যমে জয়ী করলে এই জয় হবে সকলের। তিনি বিগত সময়ে তার সাধ্যমত ফতুল্লা ইউনিয়ন ও এখানকার মানুষের জন্য কাজ করেছেন। তিনি ক্লিন ইমেজের অধিকারী। তাকে জয়ী করলে ফতুল্লাবাসী উপকৃত হবে।'

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন