ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকায় গতকাল বিকেলে উঠান বৈঠক করেছেন। মোহাম্মদ রিপন ফকিরের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বিকেলে ফতুল্লার ইসদাইরস্থ সুগন্ধা আবাসিক এলাকায় গাজী আলমগীর আহম্মেদের সভাপতিত্বে নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন উঠার বৈঠক করেছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ওয়ালি মাহমুদ খান,ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা টি এম মজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম ফারুক,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম এ ফারুক প্রিন্স, বিশিষ্ঠ সমাজ সেবক মেহেবুবুল হক তালুকদার টগর,সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদের সভাপতি সরদার আব্দুস সাত্তার,নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মানিক,ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক,প্রধান গ্রুপের পরিচালক হাজী মিজান প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ সাবেক এ জি এস মাসুদুর রহমান মাসুদ। উঠা বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রধান করা হয়। চেয়ারম্যান প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সবার দোয়া চাই। ফতুল্লা ইউনিয়নের অসাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এজন্য একটিবার ভোটারদের কাছে সুযোগ চাই। বাকি জীবন মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নৌকার প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, ফতুল্লা ইউনিয়নে সন্ত্রাস,মাদক বিরুদ্ধে সব সময় ছিলাম আছি থাকবো। উঠান বৈঠকের আয়োজক মোহাম্মাদ রিপন ফকির বক্তব্যে বলেন, সবাইকে একসাথে নিয়ে,মিলেমিশে কাজ করে জনগণের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে নৌকায় বিজয় নিশ্চিত করতে হবে। এটা শুধু খন্দকার লুৎফর রহমানের স্বপনের একার মান সম্মান নয়।
ওনার জয় আওয়ামীলীগের প্রত্যোকটি নেতা কর্মীদের জয় মনে করতে হবে। স্বপনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেতা এ কে এম শামীম ওসমান এর হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়ন কাজে সবাইকে অংশীদার হতে হবে।


