পলাশের পক্ষে সমাবেশে লাল ঝান্ডা হাতে শ্রমিকলীগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:৪৬ পিএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে আয়োজিত শেখ রাসেল পার্কে গতকাল অনুষ্ঠিত সমাবেশে,জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পক্ষ্যে ফতুল্লা থানার নেতৃবৃন্দ যোগদান করেন।
এসময় শ্রমিকলীগের নেতৃবৃন্দ হাতে লাল ঝান্ডা ঝান্ডা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে শহরের শেখ রাসেল পার্কে জেলা ও মহানগর আওয়ামীলীগ গতকাল সমাবেশের আয়োজন করেন। এসমাবেশে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে লোকজন বিকেলে শহরের শেখ রাসেল পার্কের সমাবেশে যোগদান করে। জাতীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।
সমাবেশ উপলক্ষ্যে পলাশের নির্দেশে ফতুল্লা থানা শ্রমিকলীগ কয়েক হাজার শ্রমিক নিয়ে নেতৃবৃন্দ লাল ঝান্ডা হাতে বিশাল মিছিল নিয়ে ট্রাকে করে শহরে প্রবেশ করে। এসময় শ্রমিকরা শেখ হাসিনা ও কাউসার আহম্মেদ পলাশের পক্ষে স্লোগান দিয়ে শহর মুখরিত করে তোলেন।
মিছিলে উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির,ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সহ-সভাপতি অহিদুর রহমান,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কবির হোসেন রাজু,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম, দক্ষিণবঙ্গের লাইন সম্পাদক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্ট ওয়ার্কার্স' এর সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার,বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া,সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান,জাকির প্রধান প্রমুখ।


