৮নং ওয়ার্ডে সবুজ’র ঘুড়ি প্রতীক নিয়ে বিশাল মিছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫০ পিএম
গতকাল ফতুল্লা ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে সবুজ’র ঘুড়ি প্রতীক নিয়ে বিশাল মিছিল বের করা হয়।
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারনার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তরুণ সমাজসেবক ও শিল্পপতি হাজী মো. নাজমুল হোসাইন সবুজ’র ঘুড়ি প্রতীকের বিশাল মিছিল বের করা হয়েছে। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুড়ে তার বাড়ির সামনে এসে সমাপ্তি ঘোষনা করা হয়। গতকাল বিকাল তিনটার দিকে ওয়াপদাপুল’র সামনে এলাকাবাসী জড়ো হতে থাকে এসময় লোকে লোকারন্ন হয়ে পরে।
ওয়াপদাপুল থেকে মিছিলটি উচাবাড়ি, আদর্শ কলোনী, পাঠানটুলী, গুপ্তা, ভোকেশনাল হয়ে ওয়ার্ডের অলিগলি চসে ফের ওয়াপদাপুল এসে শেষ হয়। এসময় প্রার্থী সবুজ বলেন, ওয়ার্ডের যেখানেই যাচ্ছি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার বাবা এই ওয়ার্ডে তিন তিনবার মেম্বার নির্বাচিত হয়েছেন। বাবাকে অনুকরন করে আমি ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। আমার নির্বাচনি প্রচার-প্রচারন ভাটারদের ব্যাপক সাড়া দেখে একটি পক্ষ ভোটের আগে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারে আপনারা কান দিবেন না।
আগামী ২৬ ডিসেম্বর ভোটের মাধ্যেমে জবাব দিবেন আপনারা। সবুজ আরো বলেন, নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, ৮নং ওয়ার্ডের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। অর্থ, আধিপত্য, পেশীশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। বিগত দিনে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষৎতেও থাকব । এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।


