Logo
Logo
×

নগরের বাইরে

পূজা পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে না’গঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৫ পিএম

পূজা পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে না’গঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

Swapno

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।  শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে সম্মেলনস্থল রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাশ, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দে, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, পূজা পরিষদ নেতা কৃষ্ণ আচার্য, অভিরাজ সেন সজল, ভোলানাথ সাহা প্রমূখ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন