Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সিটি টোল ইজারাদার ডিউকের উদ্যোগে বিশাল মিছিল

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৫:০৪ পিএম

বন্দরে সিটি টোল ইজারাদার ডিউকের উদ্যোগে বিশাল মিছিল

ক্যাপশন : গতকাল জেলা ও মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিজয়ী সমাবেশ সফল করতে বন্দরে ২২ নং ওয়ার্ড ডা. সেলিনা হায়াৎ আইভী সমর্থক গোষ্ঠি উদ্যোগে এক বিশাল মিছিল শহরের দেওভোগস্থ রাসেল পার্কে যোগদান করেছে। বন্দরে সিটি টোল ইজারাদার ডিউকের উদ্যোগে বিশাল মিছিল

Swapno

জেলা ও মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিজয়ী সমাবেশ সফল করতে বন্দরে ২২ নং ওয়ার্ড ডা. সেলিনা হায়াৎ আইভী সমর্থক গোষ্ঠি উদ্যোগে এক বিশাল মিছিল শহরের দেওভোগস্থ রাসেল পার্কে যোগদান করেছে।

 

২৪ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় বন্দর ২২ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা ও সিটি টোল ইজারাদার মাহাবুব হাসান ডিউক ও যুবলীগ নেতা সানোয়ার হোসেনর নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী আওয়ামীলীগের বিজয় সমাবেশ যোগদেন। মিছিল পূর্ব আওয়ামীলীগ নেতা মাহাবুবুর হাসান ডিউক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বন্দরে আইভী আপার কোন বিকল্প নেই। তিনি শুধু আওয়ামীলীগের নেত্রী নয় তিনি বন্দরে গণমানুষের নেতা।

 

উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমরা  দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থী নগর মাতা আইভী আপাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নায়নের চাকা সচল করব। বিজয়ী মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, রিপন শিকদার, বিপন, অসিম লিটন, অর্জুন সেন্টু, গোপাল, পলাশ, কৃষ্না, চন্দন, প্রদিপ, দুখু মিয়া, ইশতিয়াক আহাম্মেদ, বিশ^নাথ ও সুমন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন