বিজয়ের মাসে আনারস মার্কার জয়ের প্রহর গুনছে ফতুল্লাবাসী : হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৪:৫৫ পিএম
শুক্রবার বিকেলে ফতুল্লা ইউনিয়ন নির্বাচন প্রচারণা শেষ করেন ফতুল্লা ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও ফতুল্লা বাজার কমিটির সভাপতি কাজী দেলোয়ার হোসেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও ফতুল্লা বাজার কমিটির সভাপতি কাজী দেলোয়ার হোসেন বলেন, ডিসেম্বর মাস বাঙালি জাতির বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর এমাসে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে। তাই আমি মনে করি ২৯ বছর পর ফতুল্লাবাসি এবার ভোট প্রয়োগ করতে যাচ্ছে।
তাদের পছন্দের মার্কা হচ্ছে আনারস। ফতুল্লার চার দিকে আনারস মার্কার জোয়ার বইছে। এই বিজয়ের মাসে ফতুল্লায় আনারস মার্কার আরেকটি বিজয় হবে। আর এবিজয় হবে ফতুল্লাবাসির বিজয়। শুক্রবার বিকেলে ফতুল্লা ইউনিয়ন নির্বাচন প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।ফতুল্লা ইউপি নির্র্বাচনে চেয়ারম্যান প্রার্থী হোসেন জানান, মানুষ এবার পরিবর্তন চায়। পরিবর্তনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করার সিদ্ধান্ত নিবে। আমি মানুষের দ্বোরগোড়ায় গিয়ে কথা বলেছি।
ফতুল্লায় ঈদের চেয়ে বড় উৎসব মনে করে ভোটের দিন উৎসব মুখর পরিবেশে ভোট প্রয়োগ করবে মানুষ। এবং তারা আমার পক্ষে রায় দিবে। উপস্থিত বক্তারা বলেন, ফতুল্লা ইউনিয়ন নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু শেষ পর্যন্ত সকলের কথাকে উড়িয়ে দিয়ে চেয়ারম্যান পদে মানুষের আস্থা রেখেছে আনারস মার্কার হোসেন। এখানে চেয়ারম্যান প্রার্থী হোসেন ফতুল্লাবাসির ভোটের অধিকার আদায়ের ব্যব্স্থা করেছে। তিনি যদি মাঠে থেকে লড়াই না করতেন তাহলে ফতুল্লার মানুষ চেয়ারম্যান পদে এতটা জাকজমক ভাবে ভোট দিতে পারত না। বক্তারা আরও বলেন, এই এলাকার মানুষ হোসেনকে নিয়ে এবার আশার বুক বেধেছে।
সেই সাথে ফতুল্লার হাজার হাজার নারীরা আনারস মার্কার জয়ের জন্য নামাজ পড়ে দোয়া করছে। তাদের এই দোয়ার বরকতে আল্লাহ হয়ত আনারস মার্কাকে কবুল করে জয়ী করে দিতে পারে। মানুষ আনারস মার্কায় ভোট প্রয়োগ করার মাধ্যমে হোসেনের জয়ের প্রহর গুনছে। স্থানীয়দের মতে সব কিছু ঠিক থাকলে এবং প্রশাসন নির্বাচনের দিন নিরপেক্ষ ভূমিকা পালন করে ফলাফল ঘোষনা করলে আশা করি আনারস প্রতীকের জয়ে কেউ ঠেকাতে পারবে না। এসময় উপস্থিত ছিলেন, এড, জাকির হোসেন রাসেল, সফিক হোসেন সহ সর্বস্তরের লোকজন।


