Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মহসিন ভুঁইয়ার উঠান বৈঠক

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:০০ পিএম

নাসিক ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মহসিন ভুঁইয়ার উঠান বৈঠক

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষ্যে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: মহসিন ভুঁইয়ার নির্বাচনী প্রস্তুতিমূলক মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষ্যে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: মহসিন ভুঁইয়ার নির্বাচনী প্রস্তুতিমূলক মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ৮নং ওয়ার্ডের পূর্ব এনায়েতনগর এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা ও উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

পুর্ব এনায়েত নগরের বায়তুল আকসা জামে মসজিদের প্রধান উপদেষ্টা আবুল হোসেন পাঠানের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, শামীম ওসমান সমর্থক গোষ্ঠী, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব, চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: মহসিন ভুঁইয়া।

 

বিশেষ অতিথি ছিলেন, বায়তুল আকসা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলী আজম রনি, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ভুঁইয়া, সহ-সভাপতি সাইফুর রহমান (শান্তি) ও বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এসকে নাসির উদ্দিন, সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সৈয়দ নুরুল ইসলাম, সাংবাদিক গাজী সেলিম, দুরন্ত পরিবহনের নেতা রমজান আলী, চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সদস্য সার্জেন্ট জলিল মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো: হাসান আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক তামীম ইসলাম, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা নুর ইসলাম প্রমূখ।

 

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মতিন মন্ডল, সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরিফ হাসান অর্নব, যুবলীগ নেতা আমির হোসেন মেঙ্গা, মাসুম ভুঁইয়া, কালাম ভুঁইয়া, স্বপ্নীল, আজিজ, অন্তর ভুঁইয়া, মোক্তার হোসেন, আল আমিন, আরিফ, বাপ্পী, হোসেন, মানিক ও ছাত্রলীগ নেতা সিহাব, আসিফ ও হৃদয়সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, যুবলীগ নেতা নুর ইসলাম, সেতু, তাসবীর রহমান (ফাহাদ) ও খাইরুল ইসলাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন