Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ১০

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:১৮ পিএম

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত ১০
Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজার ছনপাড়া এলাকায় আজ দুপুর একটায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও আহত হন ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীদের সহায়তায় নিহতের লাশ উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠনো হয়েছে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম জানান, ব্রাক্ষণবাড়িয়া থেকে ছেড়ে আসা ‘ব্রাক্ষণবাড়িয়া এক্সপ্রেসের’ একটি যা‌ত্রীবা‌হী বাস আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ওভারটেক করতে গি‌য়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়। তবে এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, আহতদের স্থানীয় রূপগঞ্জ ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন