Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ মাদকব্যবসায়ী গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ মাদকব্যবসায়ী গ্রেফতার
Swapno

 

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন শিমরাইল মোড়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার (২৫ ডিসেম্বর) র‌্যাব-১১'র মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে চিটাগাংরোডস্থ দূরন্ত বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ মাইনুদ্দিন (৩১) ও মো. আকিব (১৯)  নামে দুজনকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে শুক্রবার (২৪ ডিসম্বর) ভোর সাড়ে ৫টায় চিটাগাংরোডস্থ বন্ধু কাউন্টারের সামনে থেকে মো. মাহমুদুল হাসান মিঠু (৩১), মো.  রফিকুল ইসলাম রফিক (২১) ও মো. মঞ্জুর আলম (৩৪)’কে ৩৮৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

 

উপরোক্ত বিষয়ে প্রয়াজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন