জালকুড়িতে কাউন্সিলর ইস্রাফিল প্রধানের উঠান বৈঠক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৩২ পিএম
শুক্রবার বিকালে ও সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া, জালকুড়ি মাদবর বাজার ও জালকুড়ি শিকদার বাড়ী পুল এলাকায় উঠান বৈঠক করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান বলেছেন ৯নং ওর্য়াডে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার জন্য আপনাদের কাছে দোয়া চাই।
শুক্রবার বিকালে ও সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া, জালকুড়ি মাদবর বাজার ও জালকুড়ি শিকদার বাড়ী পুল এলাকায় উঠান বৈঠক ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন আমি আপনাদের সু-স্বাস্থ্য কামনা করি আপনারা যেন ভালো থাকেন। আপনারা আমার জন্যে বেশি বেশি দোয়া করবেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত কাউন্সিলর ছিলাম ১০ বছর। এই ১০ বছরে আমি ৯নং ওর্য়াডকে একটি আধুনিক ওর্য়াড করার জন্য অনেক কাজ করেছি। বাকি যে অসমাপ্ত কাজ গুলো আছে সেই কাজ গুলো সমাপ্ত করার জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন নাসিক ৭.৮.৯নং ওর্য়াডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী রেহানা পারভীন, হাজী নুরুণ ইসলাম, সিরাজুল ইসলাম, আক্তার শিকদার, মহিউদ্দিন শিকদার, সোহরাব শিকদার, আলাউদ্দিন, আব্দুস সামাদ, মোহাম্মদ মনির হোসেন, জাকির হোসেন, আমজাদ হোসেন, মুসা শিকদার, ইমরান হোসাইন, শাওন, রাজু ও জহির পাগলা প্রমূখ।


