হাজী মাঈনউদ্দিনের আত্মত্যাগী উদ্যোগকে সাধুবাদ জানাই : ওসি দীপক
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৪ পিএম
বন্দরে বুরুন্দিতে এলাকায় কাতার প্রবাসী ব্যবসায়ী হাজী আহম্মেদ তুষার মাইন উদ্দিনের উদ্যোগে ২’শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বন্দরে বুরুন্দিতে এলাকায় কাতার প্রবাসী ব্যবসায়ী হাজী আহম্মেদ তুষার মাইন উদ্দিনের উদ্যোগে ২’শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৬ডিসেম্বর সকালে বন্দর উপজেলাধীন বুরুন্দী ঈদগাহ মাঠে এ বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। প্রধান অতিথির বক্তব্যে ওসি দীপক সাহা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে বীরশহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। দেশে তীব্র শীত পড়েছে। আমরা আজকে এই শীত মৌসুমে কম্বল বিতরনের অনুষ্ঠানে আপনাদের একটি ম্যাসেজ দিতে চাই সেটা হচ্ছে রাজনীতি কিংবা জনপ্রতিনিধি না হয়েও আমরা আমাদের অবস্থান থেকে আশপাশের সুবিধা বঞ্চিত লোকদের পাশে দাড়াতে পারি। হাজী মাঈনউদ্দিন ভাই একটি উদাহরন। আমি তার এমন মহতী আত্নত্যাগী উদ্যোগকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ এখন আগে থেকে অনেক আধুনিক হয়েছে। বন্দর থানায় গেলে এখন কোন প্রকার টাকা পয়সা লাগেনা। কোন সুপারিশ প্রয়োজন হয়না। থানায় যেতে না পারলেও আপনারা আমাকে ফোন দিবেন। ফোনে ব্যালেন্স না থাকলে ৯৯৯ এ ফোন দিয়ে সেবা গ্রহন করবেন। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সেবামুলক প্রতিষ্ঠান গুলোও এগিয়ে যাচ্ছে।
কাতার প্রবাসী ব্যবসায়ী হাজী আহমেদ তুষার মাইনউদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা শেখ কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এমএ সালাম, বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি নাজমুল হাসান আরিফ,বুরুন্দী পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক জাকির হাজী,মোহাম্মদ উল্ল্যাহ,শাহীন ভূইয়া,মুফতী মাওলানা খালিদ সাইফুল্লাহ,শাহআলম, জাগরণী যুব সংগঠনের দীপু,হাসান প্রমূখ।


