Logo
Logo
×

নগরের বাইরে

নবনির্বাচিত চেয়ারম্যান স্বপনকে তাঁর বাল্যবন্ধু স্বপনের শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:৪৮ পিএম

নবনির্বাচিত চেয়ারম্যান স্বপনকে তাঁর বাল্যবন্ধু স্বপনের শুভেচ্ছা
Swapno

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে খন্দকার লুৎফর রহমান স্বপন দ্বিগুণ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিতহওয়ায় বন্ধ বান্ধবদের সঙ্গে নিয়ে ফুলের শুভেচ্ছা জানান ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য লুৎফর রহমান স্বপন।

 

গতকাল সন্ধ্যায় ফতুল্লায় নির্বাচিত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের বাসায় গিয়ে সকল বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ফুলের শুভেচ্ছা জানান বাল্য বন্ধু লুৎফর রহমান স্বপন। সেসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য শাহীন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, ঘাতক দালাল নির্মূল কমিটির থানা আহ্বায়ক মোস্তফা হামিদ বাপ্পি, মহানগর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের জাবন, বঙ্গবন্ধু দুস্থ কল্যান সংস্থার সভাপতি মাহাবুব হোসেন, থানা যুবলীগ সাধারণ সম্পাদক স.ম. জলিল, আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার, নজরুল ইসলাম লাভলু, সাগর মেম্বার, মজিবুর রহমান, আরমানসহ আরও অনেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন