উৎসব মুখর পরিবেশে দীর্ঘ ৩০ বছর পর ফতুল্লা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮ টায় ফতুল্লা ইউপির ভোট গ্রহন শুরু হয়, যা বিকেল ৪টায় শেষ হয়।
এদিকে ফতুল্লা ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী লড়াই করে। তার মাঝে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন ২৮ হাজার ৬শ৭৫ ভোট পেয়ে জয়ী হন। তার বিপরীতে প্রচারণায় না থেকেও ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থী শাহ জাহান আলী ১৪ হাজার ১৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়। যা নিয়ে পুরো ফতুল্লা সহ সারা নারায়ণগঞ্জে আলোচনা তৈরী হয়।
অন্য দিকে কাজী দেলোয়ার হোসেন আনারস মার্কা নিয়ে ভোট পান ৩ হাজার ৩৮৬ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে আলী আজম মোল্লা পান ২ হাজার ৫৬৬ ভোট। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী নৌকার প্রার্থী স্বপন বিপুল ভোট পেয়ে জয়ী হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নৌকার বিপক্ষে ভোট ব্যাংক হিসেবে শক্তিশালি প্রার্থী হন হাত পাখার প্রার্থী শাহ জাহান আলী। এর আগে কাশিপুর এবং এনায়েত নগর ইউনিয়নের হাত পাখার প্রার্থীরা শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কেননা কাশিপুরে হাত পাখার প্রার্থী ওমর ফারুক বসে পড়েও প্রায় ১৪ হাজার ভোট পান।
ফতুল্লায়ও একই ভাবে হাত পাখা মার্কার প্রার্থী শাহ জাহান আলী চমক দেখিয়েছেন। তাই সচেতন মহলে আলোচনা হচ্ছে নৌকার প্রার্থী স্বপন জীয় হলেও হাত পাখার বাতাসে এখানকার মানুষ খুশি। তারা প্রচার প্রচারনা না করেও এতো ভোট পাইবে এটা কেউ ভাবতে পারে নাই। তবে সব কিছু মিলিয়ে ফতুল্লাবাসি ভোট দিতে পেরে ফতুল্লা নির্বাচনকে ঈদের মত আনন্দ উপভোগ করেছে বলে জানা যায়।


