বৈদ্যেরবাজার ইউপিতে নৌকার বিজয়
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ০২:১০ পিএম
৪র্থ ধাপে সোনারগাঁয়ে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আল আমিন সরকার(নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ (ঘোড়া) এর মধ্যে। নৌকা প্রতীকে ৭ হাজার ১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আল আমিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রউফ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৩৫ ভোট।


