Logo
Logo
×

নগরের বাইরে

কাউন্সিলর শাহজালাল বাদলের মায়ের ইন্তেকাল

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ০২:১৭ পিএম

কাউন্সিলর শাহজালাল বাদলের মায়ের ইন্তেকাল
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সফল কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও চলমান সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো: শাহজালাল বাদলের মা মোসা: মিনারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিৃৃৃ..রাজিউন)। শনিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬ টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে চলে যান।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্বামী, একমাত্র ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ভারতের রাজধানী দিল্লিতে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গত এক সপ্তাহ আগে ভারত থেকে চিকিৎসা শেষে ফিরে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। কাউন্সিলর শাহজালাল বাদল তাঁর মাকে বাঁচেত সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। অবশেষে তিনি মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে পরপারে পারি জামান।

 

নাসিক ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের জনপ্রিয় কাউন্সিলরের মায়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নয়াআটি মুক্তিনগরস্থ কাউন্সিলরের বাড়িতে জনতার ঢল নামে। শোকের ছায়া নেমে আসে এলাকায়।

 

খবর পেয়ে সমবেদনা জানাতে ছুটে আসেন সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী এড. তৈমুর আলম খন্দকার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চাতে কমিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।  এসময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

কাউন্সিলর শাহজালাল বাদল তাঁর মায়ের জন্য সকলের নিকট দোয়া চান। একই দিন বাদ যোহর নয়াআটি মুক্তিনগর বটতলায় নিজ বাড়ির সামনে মরহুমার জানাজা নামাজ শুকরসী কবরস্থানে মরহুমাকে সমাহিত করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন