আপনাদের দোয়া ও ভোট চাই : ইস্রাফিল প্রধান
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৫:২২ পিএম
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উওরপাড়া এলাকায় নির্বাচনী উঠান বৈঠক করেন নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান বলেছেন আমি আপনাদের মূল্যবান ভোটে ১০ বছর কাউন্সিলর হিসেবে দায়ীত্ব পালন করেছি। এই ১০ বছরে আমি যদি আপনাদের সঠিক সেবা দিয়ে থাকি, আপনাদের সাথে ভালো ব্যাবহার করে থাকি তা হলে আমি আপনাদের কাছে দোয়া ও ভোট চাই।
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উওরপাড়া এলাকায় নির্বাচনী উঠান বৈঠক তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত কাউন্সিলর ছিলাম ১০ বছর। এই ১০ বছরে আমি কি কাজ করেছি আর কি করতে পারি নাই তা আপনারা জানেন। উন্নয়ন কাজ করতে গিয়ে যদি আপনাদের মনে কোন কষ্ট দিয়ে থাকি ,আমার যদি কোন ভুল হয়ে থাকে তা হলে আপনারা আমাকে মাফ করে দিবেন। মানুষ মাত্রই ভুল। আমি বিশ্বাস করি আপনাদের মূল্যবান ভোট দিয়ে পূনরায় আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের কাছে ভোট চাই।
আগামী ১৬ জানুয়ারী আপনাদের মূল্যবান ভোটে পূনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে বাকি যে অসমাপ্ত কাজ গুলো আছে সেই কাজ গুলো সমাপ্ত চাই। বীর মুক্তিযোদ্ধা সফর আলীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুল আলী সরদার, নূর হোসেন, আফজাল হোসেন, মোক্তার হোসেন, উকিল উদ্দিন, সালাউদ্দিন, আমজাদ হোসেন, আল-আমিন, লিটন, ইউছুব আলী, রাজু আহাম্মেদ, শাওন প্রধান, রুবেল মাদবর, মোশারফ হোসেন, নাঈম, আল-আমিন, নাহিদ, মুন্না, আব্দুর রহিম, শাওন ও হিছান প্রমূখ।


