জালকুড়ির মা, বোনদের মনে অনেক ক্ষোভ আছে :কাউন্সিলর প্রার্থী মাসুদ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৫:২৬ পিএম
গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডস্থ ফজর আলী মার্কেটে উঠান বৈঠক ও নির্বাচনী প্রধান ক্যাম্প উদ্ধোধন কালে বক্তব্য রাখেন নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ বলেছে, আমি অনেক ঘরেঘরে যেতে পারি নাই, অনেক মা, বোনদের কাছে এখোনো যেতে পারি নাই। আমি চেষ্টা করিছি সকলের ঘরেঘরে যাওয়ার জন্য। আমার পক্ষে থেকে মা,বোনদের সালাম জানাবেন,সবাই আমাকে জন্য ভোট চাইবেন এবং দোয়া করবেন।
আপনারা জানেন এই ৯নং ওর্য়াডের অনেকে বলেন রুপকার, আমি বলি না, আমি বলি জালকুড়ি এলাকার াঝপকার হচ্ছে এলাকার ময় মুরুব্বীরা, অনেক আছেন অনেকে চলে গেছেন। কিন্তুু আমারা তাদের নাম উচ্চারন করি না। জন্মদিল কে আর রুপকার হয় কে। কিন্তুু আমারা অন্যদের কথায় এ রুপকার রুপকার বলি এটা কিন্তুু সঠিক না। এই রাস্তাটা করে দিয়েছে পূর্বপুরুষরা, জালকুড়ি হাসপাতাল করে দিয়েছে পূর্বপুরুষরা,যারা এখন আর এই পৃথিবীতে নেই।
রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডস্থ ফজর আলী মার্কেটে উঠান বৈঠক ও নির্বাচনী প্রধান ক্যাম্প উদ্ধোধন কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন আমি জালকুড়ি ৯নং ওর্য়াডের অনেক ঘরেঘরে যাচ্ছি অনেক মা,বোনদের মনে অনেক কষ্ট, অনেক ক্ষোভ। অনেকে কন্না করে দিয়েছে। কেন কান্ন করে দিয়েছে বাড়ীর ভিতর একটি ড্রেন নেই। আমি নিজে লোকমান কাকার বাড়ীতে গিয়েছিলা দোয়া চাইতে। এখন শীতকাল বাড়ীতে গিয়ে দেখি তার বাড়ীতে হাটুপানি কেন। আপনারা তা হলে কি কাজ করলেন। যেহেতু আপনারা কাজ করেন নাই , তাই ইনসাআল্লা আমাকে যদি আপনাদের মূল্যবান ভোট দেন ইনসাআল্লা আমি এই কাজ গুলি করে দিব । তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে মানুষ ও সমাজের সেবা করতে চাই। মানুষের সেবা করার ইচ্ছা থেকে নির্বাচনে অংশ গ্রহন করছি। জনগণ চায় সামাজিক উন্নয়ন। আমি সামাজিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের সমর্থন নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।
বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন হাজী আনোয়ার আলী মাদবর, মফিজ উদ্দিন, সিরাজ মাদবর, আবুল কাসেম ও আলী আহম্মদ প্রমূখ।


