Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ভটভটির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:২১ পিএম

আড়াইহাজারে ভটভটির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Swapno

আড়াইহাজারে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন শামসুল হক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের নাতি মাহবুব আলম জানান, নোয়াপাড়া এলাকার একটি ইটভাটার পাশে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় গুরুতর আহত হন শামসুল হক। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত সালাউদ্দিনের সন্তান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন