Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিজয়ী প্রার্থীর বাড়ি থেকে ৫টি ককটেল বোমা উদ্ধার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ পিএম

আড়াইহাজারে বিজয়ী প্রার্থীর বাড়ি থেকে ৫টি ককটেল বোমা উদ্ধার
Swapno

আড়াইহাজারে মঙ্গলবার এক বিজয়ী প্রার্থীর বাড়ির পাশের ঝুপড়ি ঘরে কাঁঠের স্তুপ থেকে পাঁচটি তাজা বোমা (ককটেল) উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রীয় করেন। এর আগে রাতেই এর মধ্যে একটি বিস্ফোরণ হয়। এখানে ৬টি ককটেল ছিল।

 

সকালে খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লাসহ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। সোমবার দিবাগত রাতে উচিতপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোরগ প্রতীকের জয়ী প্রার্থী হানিফার বাড়িতে এই ঘটনা ঘটে। তবে হতাহতের কোন ঘটেনি।

 

নবনির্বাচিত ইউপি সদস্য হানিফা বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে হঠ্যাৎ করে বিকট শব্দ হয়। পরে ঘর থেকে হয়ে পাশের একটি ঝুপড়ি ঘরে রাখা কাঁঠের স্তুপে আগুন দেখতে পান। পরে ককটেলের মতো বেশ কিছু বস্তু দেখা যায়। তিনি আরও বলেন, পরে আমি ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নেয়। আমি ৬২৭ ভোট পেয়ে জয়ী হয়েছি।তিনি অভিযোগ করেন, কে বা কারা ককটেলগুলো রাতের আধারে নাশকতার উদ্দেশ্যে তার বাড়ির পাশে ঝুপড়ি ঘরের মধ্যে কাঁঠের স্তুপের ভেতরে ৬টি ককটেল রেখেছে। তিনি এর সঠিক তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী করছেন।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা (ককটেল) উদ্ধার করা হয়েছে। এগুলো কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রীয় করেছেন। তবে কারা এর সঙ্গে জড়িত রয়েছে; তা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন