Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ব্যাংক ডাকাতি

Icon

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:৪২ পিএম

আড়াইহাজারে ব্যাংক ডাকাতি
Swapno

আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছেন ডাকাত দলের সদস্যরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী শাখায় এ ঘটনা ঘটে। সে সময় ডাকাত দল ব্যাংক কর্মকর্তােদর হাত-পা বেধে নগদ ৮ হাজার টাকা এবং ৯টি ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

ব্যাংকের ম্যানেজার সামসুল ইসলাম বলেন, ‘রাত দেড়টার দিকে সাত থেকে ১০ জন মুখোশ পরিহিত ডাকাতদল কেচি গেট ভেঙে ব্যাংকে ঢোকে। তারা ব্যাংকের ১১ জন কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে নগদ আট হাজার টাকা ও নয়টি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছেন। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে কর্মকর্তা দীপক চন্দ্র সাহাকে কুপিয়ে আহত করা হয়। তাকে ভুলতা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা এই প্রসঙ্গে বলেন, গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন