মেয়র প্রার্থী ডা. সেলিনা হয়াৎ আইভী নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:৫০ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হয়াৎ আইভী নৌকা প্রতীক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে আনন্দ মিছিল করেছে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুলতান আহাম্মেদ, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউছুফ হোসেন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন, মহিউদ্দিন আহাম্মেদ, লাল চাঁন, হাজী মনির হোসেন, মোহাম্মদ সামছু, মোহাম্মদ হিরা, সেলিম, জসিম হোসেনসহ শতশত নেতাকর্মী।


