Logo
Logo
×

নগরের বাইরে

মেয়ের খেলার সাথীকে যৌন নিপীড়নের অভিযোগ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:১১ এএম

মেয়ের খেলার সাথীকে যৌন নিপীড়নের অভিযোগ
Swapno

ফতুল্লায় মেয়ের খেলার সাথী চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে আওয়াল মিয়া (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

 

গ্রেফতারকৃত আওয়াল মিয়া নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি থানার শালদীঘাস্থ মৃত আব্দুল মিয়ার পুত্র ও ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর শারজাহান রোলিং মিলস্থ সানাউল্লাহর ভাড়াটিয়া। 

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে ফতুল্লার শারজাহান রোলিং মিলস্ চন্দ্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভুগি শিশুর পিতা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। 

 

মামলায় উল্লেখ করা হয় যে, বাদীর মেয়ে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী। সে প্রায় সময় গ্রেফতারকৃতের মেয়ের সাথে খেলাধুলা করে। মঙ্গলবার বিকেলে খেলার জন্য গ্রেফতারকৃতের মেয়েকে বাসায় ডাকতে যায়।কিন্ত বাসায় তখন কেউ না থাকায় গ্রেফতারকৃত আওয়াল মিয়া তাকে নিজ ঘরে টেনে নিয়ে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত বুলানোর চেস্টা করে।

 

এ সময় সে ডাক-চিৎকার করলে আশপাশের লোক এগিয়ে এলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত আওয়ালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন