বন্দর ঘাটে প্রচারণায় মেয়র প্রার্থী সিরাজুল মামুন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:৪০ পিএম
গতকাল নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন বন্দর ঘাটে গণসংযোগ করেন খেলাফত মজলিসের মেয়র পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন।
গতকাল নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন বন্দর ঘাটে গণসংযোগ করেন খেলাফত মজলিসের মেয়র পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন। সিরাজুল মামুন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করবো ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটির ভোটার'রা পরিবর্তনের পক্ষে রায় দেবেন। মূলঃত বাহ্যিক অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও নগরবাসীর সামগ্রিক উন্নতি আমরা দেখতে পাইনি। বিগত দিনগুলোতে নারায়ণগঞ্জের জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় অবহেলিত হয়েছে। সামগ্রিক উন্নতির এজেন্ডা ও পরিকল্পনাকে সামনে রেখে কাজ করছি।
আমরা আশা করি যে, সামগ্রিক উন্নয়ন এবং একটা পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ও নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে আগামী ১৬ জানুয়ারী জনগণ দেওয়াল ঘড়ির পক্ষে রায় দেবে। সকাল ৭টা থেকে বেলা ১০ টা পর্যন্ত এ গণসংযোগে খেলাফত মজলিসের মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


