বন্দরের ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবুল কাউছার আশা’র প্রচার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:৩১ পিএম
মঙ্গলবার বিকেলে শত শত কর্মী সমর্থক নিয়ে তিনি কবিলেরমোড়, একরামপুর, ইস্পাহানী, চিতাশাল, স্বল্পেরচক ও বাগবাড়ীসহ এর আশে পাশের এলাকায় ব্যাপক শোডাউন ও গণসংযোগ করেন বন্দরে ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবুল কাউছার আশা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনর আসন্ন নির্বাচনে প্রতিক পাওয়ার পর ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাউছার আশা পক্ষে ঠেলাগাড়ি প্রতিক নিয়ে ব্যাপক শোডাউন ও গনসংযোগ করেছে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল।
২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শত শত কর্মী সমর্থক নিয়ে তিনি কবিলেরমোড়, একরামপুর, ইস্পাহানী, চিতাশাল, স্বল্পের চক ও বাগবাড়ীসহ এর আশে পাশের এলাকায় ব্যাপক শোডাউন ও গনসংযোগ করেন। শোডাউন ও গনসংযোগ কালে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুল বলেন, ২৩ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার জন্য কাউছারের কোন বিকল্প নেই। কাউছারকে দলমত র্নিবিশেষে আপনারা সবাই ঠেলাগাড়ি মার্কায় ভোট দিবেন। কাউছার এ এলাকার সন্তান। আপনারা দীর্ঘ দিন ধরে উন্নয়ন বঞ্চিত। আপনারা দেখেছেন আমার ভাতিজা কাউছারের পিতা কালাম ভাই ও তার দাদা মরহুম হাজী জালাল সাহেব আপনাদেরকে কত ভাবে সেবা দিয়েছে। আপনারা কাউছারকে নির্বাচিত করলে কাউছারের সাথে আমিও আপনাদেরকে সেবা করব। আপনারা টাকার কাছে বিক্রি না হয়ে এলাকার উন্নয়নের জন্য কাউছারকে ঠেলাগাড়ি প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
শোডাউন ও গনসংযোগকালে ওই সময় উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী আবুল কাউছার আশা বন্দর থানা বিএনপি সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদ, কদম রসুল কলেজ রোড এলাকার মনির হোসেন ঠান্ডু, সালাউদ্দিন, মাহফুজ, নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার হাবিব, সফিকুল ইসলাম রাজা, রসুলবাগ এলাকার আব্দুল হামিদ, আসলাম, কামাল, কালাম, শহিদুল্লাহ ছইক্কা, একরামপুর এলাকার আক্তার হোসে, আমিনুল ইসলাম বাবু, কাজী আনিছ, মন্নান, জাকির, খাদেমপাড়া এলাকার খোকন য়িা, গোলাম রসুল রনী, সিরাজুল ইসলাম, নবীগঞ্জ বড় বাড়ি এলাকার সেলিম হাসান দিলিপ, ইকবাল হোসেন, সাইফুদ্দিন আহাম্মেদ, টিটু, নুরুল ও কানিজ ফাতেফা ও রাবেয়া বশরীসহ শত শত কর্মী সমর্থক।


