ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:১৫ পিএম
ফতুল্লার পাগলায় আমির (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আমির ফতুল্লা থানার পাগলার পশ্চিম রসুলপুর এলাকার শারজাহান সেক্রেটারির ভাড়াটিয়া কালা মিয়ার পুত্র। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে তাকে পাগলা পশ্চিম রসুলপুরস্থ শারজাহান সেক্রেটারির বাড়ীর সামনের রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে পুলিশ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৫০০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানায়।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কাজী শামীম সঙ্গীয় ফোর্স সহ পাগলা পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৫০০ টাকা সহ মাদক ব্যবসায়ী আমিরকে গ্রেফতার করে।


