Logo
Logo
×

নগরের বাইরে

২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাজী মো. শফিকুল ইসলামের গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ এএম

২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাজী মো. শফিকুল ইসলামের গণসংযোগ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও আওয়ামীলীগ নেতা হাজী মো. শফিকুল ইসলামের ঝুড়ি প্রতীক পক্ষে গণসংযোগ করেন সাবেক কাউন্সিল সেলিনা ইসলাম বিউটি ও সানাড়পাড় রহিম মার্কেট এর মালিক রহিম মেম্বার প্রচার প্রচারনায় মাঠে নেমেছে

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন  নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও আওয়ামীলীগ নেতা হাজী মো. শফিকুল ইসলামের ঝুড়ি প্রতীক পক্ষে গণসংযোগ করেন সাবেক কাউন্সিল সেলিনা ইসলাম বিউটি ও সানাড়পাড় রহিম মার্কেট এর মালিক রহিম মেম্বার প্রচার প্রচারনায় মাঠে নেমেছে।  

 

গত ৩০ ডিসেম্বর সকালে তারা ঝুড়ি প্রতীকের পক্ষে বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে ভোট প্রার্থনা ও মতবিনিময় করে ঝুড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঝুড়ি প্রতীক নিয়ে  এলাকায় হাজী শফিকুল ইসলামের গনসংযোগে অংশ গ্রহন করেন। হ্যামিলনের বাশিঁওয়ালার মত তার পিছনে এলাকার জনগন নির্বাচনী প্রচারণায় এবং ঝুড়ি প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন।

 

এবার ঝুিড় মার্কায় গনজোয়ার  উঠেছে। মানুষ আর ভুমি দস্যু, চাদাঁবাজ , মাদকব্যবসায়ী কে পছন্দ করে না তারা ভোটের মাধ্যমে প্রত্যাক্ষন করবে। এলাকাবাসী ঝুড়ি প্রতীকে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী  সৎ যোগ্য এবং শিক্ষিত হাজী মোঃ শফিকুল ইসলামে পক্ষে  তারা ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় আব্দুল আলী পুল কালু, হাজী রোড, মিজমিজি পশ্চিম পাড়া, মিজমিজি দক্ষিণপাড়া, চৌধুরী পাড়া, সাহেবপাড়া, সানারপাড়, মৌচাকসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

 

এসময় ভোটাররা তাকে ঝুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস দেন। নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. শফিকুল ইসলাম গণসংযোগ কালে বলেন, আমি উন্নয়নের পক্ষে ,জনগনের পাশে উন্নয়নের সাথে আছি থাকব। সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম এলাকার উন্নয়ন করেছে আমিও উন্নয়ন, পরিবর্তনের পক্ষে জনসেবায় নিয়োজিত থাকতে চাই। মেরুদন্ড হীন কেউ উন্নয়ন করতে পারে না। ভুমি দস্যু , চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী প্রতিহত করায় আমার একমাত্র লক্ষ্যে আধুনিক ওয়ার্ডে পরিণত করব। ওয়ার্ডের জন্য একটি কমিউনিটি সেন্টার তৈরি করে দিব।

 

১৬ জানুয়ারী  ঝুড়ি মার্কায় ইভিএম ভোটের মাধ্যমে নাসিক ২ নং কাউন্সিলর প্রার্থী  হাজী মোঃ শফিকুল ইসলামকে বিজয়ী করতে এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা  কামনা করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন