বন্দরে ইস্পাহানী এলাকায় দুলালের পক্ষে গণসংযোগ করেন হুমায়ন মৃধা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:৪৫ এএম
বন্দরে ইস্পাহানী এলাকায় দুলালের পক্ষে গণসংযোগ করেন হুমায়ন মৃধা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানের গণসংযোগ অব্যাহত রেয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বন্দরের একামপুর, ইস্পাহানী, কলেজ মাঠপাড়া, নবীগঞ্জ বাগবাড়ী ও কবিলেরমোড় এলাকায় ব্যাপক গনসংযোগ করা হয়।
গনসংযোগ ও উঠান বৈঠকে কালে মহানগর আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন মৃধা ভোটারদের উদ্দেশ্যে বলেন, টাকা পয়সা দুই দিন আর ভালোবাসা থাকবে চিরদিন। ২৩ নং ওয়ার্ডে উন্নয়ন চাইলে আপনারা কেউ টাকার কাছে আপনাদের বিবেক ও ভোট বিক্রি করবেন না।
কাউন্সিলর প্রার্থী কাউছারের উদ্দেশ্যে হুমায়ন মৃধা আরো বলেন, কাউছার ২৩ নং ওয়াডের্র বসন্তের কোকিল। কারণ কাউছার কাউন্সিলল হওয়ার জন্য নির্বাচনর সময় আপনাদের কাছে আসে ভোট নেওয়ার জন্য। নির্বাচনের পর কাউছার আপনাদের পাশে থাকেন না। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব।
উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আগামী ১৬ জানুয়ারী আপনারা লাঠিম মার্কায় ভোট দিয়ে আমাকে জনগনের পাশে থাকার সুযোগ করে দিবেন। গণসংযোগ কাছে ওই সময় উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সহ-সভাপতি মানিক, সমাজ সেবক নুরুল ইসলাম টেলু, মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মহাবুবুর রহমান কমল, আওয়ামীলীগ নেতা রাহাত, ফারুক প্রধান, শ্রমিকলীগ নেতা জাকির প্রধান, জাতীয় পার্টি নেতা মন্টু, লিটন, মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অনিক তালকুদার অপুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


