প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৪৪ পিএম
এক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে আলতাফ হোসেন (৭৫) নামের এক কবিরাজকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আলতাফ হোসেন বরিশাল জেলার সদর থানার চরপতনিয়ার মৃত রহম আলীর পুত্র ও ফতুল্লা থানার দেওভোগ মাদ্রাসার মেকার মনিরের ভাড়াটিয়া।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে তাকে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ থেকে গ্রেফতার করা হয়। প্রতিবন্ধী কিশোরীর মা জানায়, কবিরাজ আলতাফ হোসেনের সাথে তার স্বামীর প্র্বূ পরিচয় ছিলো। তাদেরকে নাতি-নাতনি বলে ডাকতো। রোববার (২৬ ডিসেম্বর) কিশোরীর পা মচকে গেলে তাকে কবিরাজের নিকট নিয়ে যাওয়া হয়। এর একদিন পর সোমবার সকাল সাড়ে দশটার দিকে গ্রেফতারকৃত কবিরাজ বাসা থেকে এসে তাকে দেওভোগস্থ নিজ বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করে।
পরে দুপুর তিনটার দিকে কিশোরীকে তাদের মাসদাইর গুদারাঘাটস্থ হাজী মাঠ সংলগ্ন বাসায় পৌছে দিয়ে যায়। এরপর থেকে কিশোরীর আচরন পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে প্রশ্ন করলেও কিশোরী ভয়ে মুখ খুলেনি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পাশের বাসার এক নারীর নিকট প্রতিবন্ধী কিশোরী সোমবারের ঘটনা খু্লে বলে। তখন তারা তাকে বিষয়টি জানায়। ঘটনা জানার কিছুক্ষন পরপর গ্রেফতারকৃত কবিরাজ কিশোরীর বাসায় এলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
তিনি আরো জানান, ইতিপূ্র্েবও কিশোরীকে গ্রেফতারকৃত কবিরাজ তার নিজ বাসায় একাধিকবার নিয়ে গিয়েছিলো। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠানা জানান, আটককৃত আলতাফ হোসেন স্থানীয় বাসীদের নিকট কবিরাজ হিসেবে পরিচিত। জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কবিরাজ কে আটক করে থানায় নিয়ে আসি।


