মৃত্যুর পর যেন মানুষ চোখের পানি ফেলে : শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৫০ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, অচিরেই আমি মানুষের ঘরে ঘরে যাবো। মানুষকে জাগ্রত করবো, যেন তারা রাত ২টা বাজেও বাড়ীর বাইরে গিয়ে নিজেকে নিরাপদ বোধ করে।
মা-বোনেরা যেন নিরাপদে থাকে। সবাইকে নিয়ে এলাকায় এলাকায় পঞ্চায়েত ব্যবস্থা কায়েম করবো। এমন কিছু করে যেতে চাই যেন মৃত্যুর পর মানুষ চোখের পানি ফেলে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাড়া রাইফেল ক্লাবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ফতুল্লা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনসহ নবনির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বাররা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, এহসানুল হক নিপু, মীর সোহেল, ফতুল্লা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মিছির আলী প্রমুখ।


